ক্রিকেট

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা জিতলো ইন্ডিয়া লিজেন্ডস

শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা জিতলো ইন্ডিয়া লিজেন্ডস। আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ইন্ডিয়া লিজেন্ডস ও শ্রীলঙ্কা লিজেন্ডস। এবারের আসরের ফাইনালে ওঠা এই দুই দল লীগ ম্যাচে ১টি করে ম্যাচ হেরেছে। ইন্ডিয়া হারে ইংল্যান্ডের কাছে আর শ্রীলঙ্কা হারে ইন্ডিয়ার কাছে। গতকাল রবিবার ফাইনালের লড়াইয়ে টসে জিতে ইন্ডিয়া লিজেন্ডসকে ব্যাট করার আমন্ত্রণ জানায়

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের শিরোপা জিতলো ইন্ডিয়া লিজেন্ডস Read More »

যা ঠিক মনে করেছি, বলে দিয়েছি: সাকিব আল হাসান

বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের নতুন মন্তব্যকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তোলপাড় চলছে। কেননা টাইগার এই তারকা যে বোর্ডের অনেক অনিয়ম নিয়ে অভিযোগ করে বসেছেন। তবে এমন মন্তব্য নিয়ে কোনো অনুতাপ নেই সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার আরেকটি সাক্ষাৎকারে বলেছেন, কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করেন বলে দিয়েছেন। রোববার রাতে বাংলাদেশের এক

যা ঠিক মনে করেছি, বলে দিয়েছি: সাকিব আল হাসান Read More »

ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো ইংল্যান্ড

শেষ পর্যন্ত জোফরা আর্চারকে বাইরে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড। কনুইয়ের চোটের কারণে দলে জায়গা হয়নি পেসার এই অলরাউন্ডারের। চোট সারাতে ইংল্যান্ডে ফিরছেন তিনি। আগামীকাল মঙ্গলবার থেকে পুনেতে শুরু হচ্ছে তিন ম্যাচের ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। ভারতের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজে হারের পর গতকাল রবিবার ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে

ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো ইংল্যান্ড Read More »

আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব: ক্রিকেটার নাসির

কদিন আগেই দেশজুড়ে তুলকালাম হয়েছিল ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ে নিয়ে। তাদের বিয়ের পর এক ব্যক্তি দাবি করেন, ৯ বছরের কন্যা সন্তানের মা তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। পরে নাসির-তামিমা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যখ্যা করেন। রোববার (২১ মার্চ) আবারও নাসিরের মুখে শোনা গেল পুরনো ইস্যু। মিরপুর শেরে বাংলায় আজ

আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব: ক্রিকেটার নাসির Read More »

আসছে সাকিব আল হাসানের ‘বায়োপিক’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘বায়োপিক’। গতকাল শনিবার ক্রিকফ্রেনজি লাইভে এ কথা জানিয়েছেন সাকিব আল হাসান নিজেই। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এ ‘বায়োপিক’ এর কাজ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বায়োপিক’ এর কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। গল্পটিও প্রায় প্রস্তুত ছিল। তবে করোনার কারণে এখন সবকিছু ঝুলে

আসছে সাকিব আল হাসানের ‘বায়োপিক’ Read More »

ভারতের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হারলো ইংল্যান্ড

পাঁচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩৬ রানে জয় পেয়েছে স্বাগতিক ভারত। এতে করে ৩-২ ব্যবধানে সিরিজও জিতল বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি। ইংলিশদের বিরুদ্ধে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজও নিজেদের করে নিলো রবি শাস্ত্রীর শিষ্যরা। গতকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ৩৪ বলে ৬৪ করেন রোহিত শর্মার। ১৭ বলে ৩২

ভারতের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হারলো ইংল্যান্ড Read More »

টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। শেষ ম্যাচে সিন উইলিয়ামসের দলকে ৪৭ রানের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় আফগানরা। তিন ম্যাচেই শক্ত অবস্থান নিয়ে জিম্বাবুয়েকে ধবলধোলাই করলো আফগানিস্তান। গতকাল শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। রান পায় টপঅর্ডারের

টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান Read More »

আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত লিজেন্ডস ও শ্রীলঙ্কা লিজেন্ডস

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত লিজেন্ডস ও শ্রীলঙ্কা লিজেন্ডস। সন্ধ্যা সাড়ে সাতটায় শহিদ বীর নয়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ছত্তিশগড়ের রায়পুরে শিরোপা নিজেদের করে নিতে মুখোমুখি হবেন শচিন টেন্ডুলকার-সনাথ জয়সুরিয়ার মতো ক্রিকেটের মহাতারকারা। উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে গত বছর মার্চে টুর্নামেন্টটির প্রথম

আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত লিজেন্ডস ও শ্রীলঙ্কা লিজেন্ডস Read More »

বিসিবির কর্তাদের কর্তা হতে চান সাকিব

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক লাইভ অনুষ্ঠানে নিজের ইচ্ছের কথা জানালেন। তিনি বলেন, তার চেয়ে ভালো বিসিবি প্রেসিডেন্ট কারও পক্ষে হওয়া সম্ভব না। তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য সেরা ঘটনা। গতকাল শনিবার (২০ মার্চ) রাতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে দর্শকদের করা এক প্রশ্নের জবাবে

বিসিবির কর্তাদের কর্তা হতে চান সাকিব Read More »

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ব্যাখ্যায় যা বললেন তাসকিন

কিউইদের বিপক্ষে এমন হারের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, আসলে ব্যাটসম্যানরা যদি ভালো পুঁজি এনেদিতে না পারে তাহলে ভালো করা বোলারদের জন্য খুবই কঠিন। যদি আমাদের রান ২৮০ থেকে ৩০০ হতো তাহলে ম্যাচের চেহারাই পালটে যেতে পারতো। ম্যাচের পরে অফিসিয়াল সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, আমাদের প্রিপারেশন ভালো ছিলো তবে মাঠে

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ব্যাখ্যায় যা বললেন তাসকিন Read More »

Scroll to Top