শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মামুন মিয়া (৪১)নামে এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার (০৪ অক্টোবর) রাত ২টার দিকে ওই যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে ব্রেকিংনিউজকে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মঈনুল ইসলাম। আটককৃত মামুনের বাড়ি মুন্সিগঞ্জের শিরাজদিখানের চরবকতাবলীতে। তিনি ঢাকা-মালয়েশিয়া বিমানে এমএইচ১৯৭ ফ্লাইটে যাচ্ছিলেন।
শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক Read More »