টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখা যাচ্ছে টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে। নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে। উদ্যোক্তা ফাহিম ফিরোজ বলেন, জাতীয় শোক দিবসের এই দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে সারা পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি। এ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।
টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধু Read More »