খেলা

বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ান মিডফিল্ডারের

ইংলিশ ক্লাব মিডলসবরোর হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার মিডফিল্ডার রাইলি ম্যাকগ্রি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। যা বিশ্বকাপের আগে সকারুসদের জন্য একটি বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার অন্যতম সৃজনশীল খেলোয়াড় ম্যাকগ্রির এই চোট এমন এক সময়ে এলো, যখন কোচ টনি পোপোভিচ কয়েকদিনের মধ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করবেন। এই টুর্নামেন্টে তারা তুরস্ক, সহ-আয়োজক যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ের

বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ান মিডফিল্ডারের Read More »

স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই বিশ্বকাপ দল বিশ্ব ফুটবল মহলে বিশাল বিস্ময়ের জন্ম দিয়েছে। স্পেনের বিশ্বকাপ দলে রয়েছেন বার্সেলোনার আট ফুটবলার। তবে ইতিহাসে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদ ক্লাবের কোনো খেলোয়াড়কে দলে রাখা হয়নি। রিয়ালের রক্ষণভাগের অভিজ্ঞ তারকা দানি কারভাহাল ও ডিন

স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ Read More »

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে স্কটল্যান্ডের দল ঘোষণা

দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ স্টিভ ক্লার্ক। স্কটল্যান্ডের কোচ হিসেবে এটি ক্লার্কের তৃতীয় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করা ফুটবলারদেরই এবার দলে রাখা হয়েছে। দলে অভিজ্ঞতার ছাপ রেখেছেন ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেগ গর্ডন। ক্লাব

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে স্কটল্যান্ডের দল ঘোষণা Read More »

বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস ইরাকের

১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল উপসাগরীয় অঞ্চলের দেশ ইরাক। এমন গৌরব মুহূর্তে দেশের হয়ে বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড। চলতি বছরের এপ্রিলে মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে পরাজিত করে ইরাক বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে। তারা নরওয়ে, ফ্রান্স এবং সেনেগালের সঙ্গে গ্রুপ ‘আই’-তে স্থান

বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস ইরাকের Read More »

মেসি ও রোনালদোর লাস্ট ড্যান্স

ফুটবল দুনিয়ার দুই অবিসংবাদিত সম্রাট লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। বিগত দেড় দশক ধরে বিশ্ব ফুটবলকে বুঁদ করে রাখা এই দুই মহাতারকা ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়েও আরও একবার মুখোমুখি হতে যাচ্ছেন এক চরম মহাকাব্যের। বিশ্বমঞ্চে নিজেদের শেষ অধ্যায়টি রাঙাতে দুজনেই এখন পাখির চোখ করছেন আসন্ন বিশ্বকাপকে। ফুটবলপ্রেমীদের কাছে যা পরিচিতি পেয়েছে এক অবিস্মরণীয় ‘ওয়ান লাস্ট

মেসি ও রোনালদোর লাস্ট ড্যান্স Read More »

বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মেসি

আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর বাকি আর ৮১ দিন, কিন্তু লিওনেল মেসি বিশ্বকাপে খেলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির ফিটনেস ও সক্ষমতা নিয়ে আশাবাদী। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয়বার বিশ্ব সেরা ট্রফি জিতেছিল। তিন যুগের অপেক্ষা শেষে মেসির কাঁধেই তৃতীয়বারের বিশ্বজয় আসার গল্প লেখা

বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মেসি Read More »

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যা দেখবেন

ভিয়েতনামের বিপক্ষে আজ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এছাড়াও শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের প্লে-অফ পর্বও। পিএসএলে আজ খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। সাফ অ-২০ ফুটবল ভারত-পাকিস্তান বিকেল ৪-৪৫ মি., ইউটিউব@sportzworkz আন্তর্জাতিক প্রীতি ফুটবল বাংলাদেশ-ভিয়েতনাম সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস পিএসএল লাহোর-হায়দরাবাদ রাত ৮টা, টি স্পোর্টস বিশ্বকাপ বাছাই: ইউরোপ তুরস্ক-রোমানিয়া রাত ১১টা, সনি স্পোর্টস ২ ইতালি-উত্তর

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যা দেখবেন Read More »

ইসরায়েলের হামলার মধ্যেই কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, যুদ্ধ চলাকালে আলোচনা মানে আত্মসমর্পণ—এ অবস্থায় তারা লড়াই চালিয়ে যাবে ‘কোনো সীমা ছাড়াই’। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে কাসেম বলেন, ইসরায়েলের হামলার মুখে বসে আলোচনা করা মানে চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া। তাই এ অবস্থায় সংলাপের প্রশ্নই আসে না। তিনি সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে লেবানন সরকারকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। এদিকে সীমান্তে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন ইসরায়েলি আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার তথ্যে জানা গেছে, বিস্ফোরণ ও শার্পনেলের আঘাতে তারা আহত হন। এর আগে শহরটির দিকে রকেট ছোড়ার দাবি করেছিল হিজবুল্লাহ। অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আকাশে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল (কাদের-১১০)। এটি আকাশের অনেক উচ্চতায় বিস্ফোরিত হওয়ায় ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তু ছিল লেবাননের বাইরে কোথাও। সেনাবাহিনী বলছে, প্রযুক্তিগত ত্রুটি বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি বিস্ফোরিত হতে পারে।

বিশ্বকাপ সামনে রেখে দারুণ ছন্দে রয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। ইউরোপের বিভিন্ন লিগে জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিচ্ছেন। এই তালিকায় লাউতারো মার্তিনেজ অন্যতম উজ্জ্বল নাম। চলতি মৌসুমে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট। মোট ২২টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মধ্যে সিরি-আয়

ইসরায়েলের হামলার মধ্যেই কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, যুদ্ধ চলাকালে আলোচনা মানে আত্মসমর্পণ—এ অবস্থায় তারা লড়াই চালিয়ে যাবে ‘কোনো সীমা ছাড়াই’। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে কাসেম বলেন, ইসরায়েলের হামলার মুখে বসে আলোচনা করা মানে চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া। তাই এ অবস্থায় সংলাপের প্রশ্নই আসে না। তিনি সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে লেবানন সরকারকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। এদিকে সীমান্তে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন ইসরায়েলি আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার তথ্যে জানা গেছে, বিস্ফোরণ ও শার্পনেলের আঘাতে তারা আহত হন। এর আগে শহরটির দিকে রকেট ছোড়ার দাবি করেছিল হিজবুল্লাহ। অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আকাশে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল (কাদের-১১০)। এটি আকাশের অনেক উচ্চতায় বিস্ফোরিত হওয়ায় ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তু ছিল লেবাননের বাইরে কোথাও। সেনাবাহিনী বলছে, প্রযুক্তিগত ত্রুটি বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি বিস্ফোরিত হতে পারে। Read More »

পয়েন্ট হারাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কায় ম্যানচেস্টার সিটি। লন্ডনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-এর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। ফলে শীর্ষে থাকা আর্সেনাল-এর সঙ্গে ব্যবধান আরও বেড়ে গেল সিটিজেনদের। এর আগে, এভারটনের বিপক্ষে জিতে আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০-এ দাঁড়ায়। তাই এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ম্যানসিটির সামনে। কিন্তু টানা দ্বিতীয়

পয়েন্ট হারাল ম্যানসিটি Read More »

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। একপেশে ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ফাইনালে। যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ ভারত। আজ শুক্রবার ব্যাংককে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১১০ রান। বাঘিনীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা Read More »

Scroll to Top